মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
শ্রীনগরে বালাশুর প্লাটুনের পিঠা উৎসব
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৭:১৪ পিএম   (ভিজিট : )
শ্রীনগরে বালাশুর প্লাটুনের উদ্যোগে ‌‘বিক্রমপুর পিঠা উৎসব’ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বালাশুরের বিক্রমপুর যাদুঘর (সাবেক জমিদার যদুনাথ রায়ের বাড়ি) প্রাঙ্গণে এই পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

আয়োজক কমিটির অন্যতম সদস্য শাখাওয়াত হোসেন শাহাদাতের সভাপতিত্বে ও ইলিয়াস খানের সঞ্চালনায় উৎসবটি উদ্বোধন করেন স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক আঞ্চলিক প্রধান ডা. মোজাহেরুল হক। আমন্ত্রিত অতিথিরা কেক কেটে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন। 

পিঠা উৎসবে ঘুরে দেখা গেছে, ২০টি স্টলে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা-পুলি প্রদর্শণ ও বিক্রি করা হয়। দূরদুরান্ত থেকে অসংখ্য দর্শনার্থীর উপচে পড়া ভিড়ে পিঠা উৎসবটি হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয়। এছাড়াও স্বাস্থ্য সেবার অংশ হিসেবে উৎসবে আল-সিফা হাসপাতাল বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন। রক্তের বন্ধন সংগঠন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করে। বিকেলে ঐতিহ্য বিকাশ সাংস্কৃতিক মঞ্চের খুদে শিল্পীরা তাদের নাচ, গান ও আবৃত্তি দিয়ে দর্শকদের মাতিয়ে তুলেন। এছাড়াও, ব্রাইটন হোপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের দিনব্যাপী গান, কবিতা ও আবৃত্তি মেলায় ভিন্ন মাত্রা যোগ করে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর ইসলাম খান। পিঠা উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলতে আরো উপস্থিত ছিলেন- জাতীয় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের চেয়ারম্যান একে আজাদ খান, জাতীয় স্বাস্থ্য আন্দোলনের সভাপতি ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. রশিদ-ই-মাহবুব, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের শ্রীনগর শাখার সভাপতি ডাঃ মালেক ভূইয়া, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুল, ইমপিরিয়াল কলেজের উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন মৃধা, ব্যাংকার ও লেখক মুজিব রহমান, রাঢ়িখাল ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। 

আজকালের খবর/ওআর








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলি বর্ষণ
পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft