বুধবার ১১ মার্চ ২০২৬
সিরাজগঞ্জে চুরির ২১ টন ভুট্টাসহ গ্রেপ্তার ৯
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৫:১৪ পিএম   (ভিজিট : )
সিরাজগঞ্জে চুরির ২১ টন ভুট্টাসহ  ৯ জনকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত সিরাজগঞ্জের রায়গঞ্জ, সলঙ্গা ও বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার। 

গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর গ্রামের পলিয়ানপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ট্রাক ড্রাইভার মো. রতন হোসেন, একই থানার মেইন আলমপুর গ্রামের মো. আয়েন উদ্দিন শেখের ছেলে অপর ট্রাকচালক শরিফুল ইসলাম, কুমিল্লা জেলার হোমনা থানার জয়পুর গ্রামের কবির হোসেনের ছেলে ট্রাকের হেলপার সাগর হোসেন, বগুড়া জেলার শেরপুর থানার খন্দকার টোলা গ্রামের আয়নাল হকের ছেলে ট্রাকের হেলপার মো. হাসান, শেরপুর থানার সদর হাসরা গ্রামের বাহাদুল্লাহ মন্ডলের ছেলে দুলাল মন্ডল, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাজমুল হুদা, শেরপুর থানার উত্তর শাহ পাড়া গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে মাহফুজুর রহমান মনির, বগুড়া জেলার ধুনট থানার বথুয়াবাড়ি গ্রামের মতলেব আলীর ছেলে মো. হাসান ও সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বাকাই গ্রামের আনোয়ার হোসেনের মো. মতিন (৩৫)। 

প্রেস বিজ্ঞপ্তিতে বিনয় কুমার জানান, গত ৩০ জুন সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলার ডটার রাইস মিলের মালিক কাভার্ডভ্যানযোগে গাজীপুরের কোয়ালিটি ফিড কোম্পানীতে সাড়ে ২১ টন ভুট্টা পাঠিয়ে দেন। কিন্তু ৩১ জুলাই সকালেও কাভার্ডভ্যানটি গন্তব্যেস্থলে পৌঁছায় না। এরপর গাড়িটির মালিক জিপিএস ট্যাকারের মাধ্যমে জানতে পারেন কাভার্ডভ্যানটি সলঙ্গা থানার নাইমুড়ী এলাকায় রয়েছে। বিষয়টি সলঙ্গা থানা পুলিশকে জানালে কাভার্ডভ্যানটি জব্দ করে। এ বিষয়ে ১ আগষ্ট সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে ট্রাকচালক শরিফুলকে গ্রেপ্তার করে। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শেরপুর থানা এলাকা থেকে চোরাই ভুট্টা উদ্ধার করা হয়।

আজকালের খবর/ওআর







আরও খবর


সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি
শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft