সোমবার ২২ জুন ২০২৬
বশেমুরকৃবি’র সঙ্গে ম্যাভেরিক ইনোভেশনের চুক্তি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৫:৩০ পিএম   (ভিজিট : ৩৭২)
শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সঙ্গে পরিবেশ, অ্যাকোয়াকালচার, গবেষণা ও উদ্ভাবন নিয়ে কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ম্যাভেরিক ইনোভেশনের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। 

সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কনফারেন্স রুমে এ চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুুর রহমান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মুর্শিদা খান, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম এবং ম্যাভেরিক ইনোভেশন (গাজীপুর) এর প্রতিষ্ঠাতা ও সিইও ড. কবির চৌধুরী। 

পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে এ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষকবৃন্দ ও রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা। 

চুক্তিপত্র স্বাক্ষর শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকে ম্যাভেরিক ইনোভেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর একটি সময়োপযোগী পদক্ষেপ। বশেমুরকৃবি একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান হওয়ায় উভয়ের সঙ্গে কাজ করলে গবেষণা কার্যক্রমকে এক নতুন মাত্রায় উন্নীত করা সম্ভব। এ বিশ্ববিদ্যালয়কে উত্তরোত্তর সফলতার শীর্ষে পৌঁছার জন্য যেকোনো শিক্ষা ও গবেষণামূলক দিকনির্দেশনাকে সর্বদা স্বাগত জানাতে বশেমুরকৃবি অঙ্গীকারাবদ্ধ বলেও ভাইস-চ্যান্সেলর মতামত ব্যক্ত করেন। 

অন্যদিকে ম্যাভেরিক ইনোভেশনের সিইও ড. কবির চৌধুরী বলেন, বশেমুরকৃবি’র সঙ্গে যৌথভাবে কাজ করলে যেকোনো উৎপাদনমুখী গবেষণা কার্যক্রমের মান বৃদ্ধি করা সহজ হবে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft