রবিবার ১২ এপ্রিল ২০২৬
জগন্নাথপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৫:০৫ পিএম   (ভিজিট : ৩৭৫)
সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বার) দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা সহকারি শিক্ষা-অফিসার মাসুম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা সাদ মাস্টার। 

উপস্থিত ছিলেন- চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক আব্দুল ওয়াহিদ, জহিরুল ইসলাম, রিয়াজ রহমান, ইয়াকুব মিয়া, গোবিন্দ দেব, মো আলী হোসেন খান, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ আহমদ, ইউপি সদস্য আলিম উদ্দিন, সমাজকর্মী ফিরোজ রানা, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, পৌর যুবদলের আহবায়ক শামীম আহমদ, যুবদল নেতা তারেক আহমদ প্রমুখ। 

সভায় তারুণ্যের উৎসব উদযাপনে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি
শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft