বুধবার ১৩ মে ২০২৬
২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় দুই কোটি ৪৮ লাখ টাকা
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৭:০৪ পিএম   (ভিজিট : ৬২৩)
ঈদ উল আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। এতে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের হার।

ফলে গত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৪৮ লাখ ৮৭ হাজার টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৪৮ লাখ ৮৭  হাজার ১০০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১২ হাজার ৯৯০টি যানবাহন পারাপার হয়। এসময় টোল আদায় হয়েছে এক কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৪৫০ টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১২ হাজার ৯৩৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ২৫ লাখ ৫২ হাজার ৬৫০ টাকা।  

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, অন্যান্য দিনের চেয়ে মহাসড়কে পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। কিন্তু স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft