সোমবার ২০ জুলাই ২০২৬
ময়মনসিংহে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
প্রকাশ: রোববার, ৭ এপ্রিল, ২০২৪, ১০:৩৩ এএম   (ভিজিট : ৭৮৪)
ময়মনসিংহের ত্রিশালে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল কাদির জিলানি (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।

নিহত আব্দুল কাদির জিলানি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের জামতলা গ্রামের বাসিন্দা।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের খাগাটি বাজারের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানার এসআই বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই গোষ্ঠীর মামুন-সোহাগের সঙ্গে আব্দুল কাদির জিলানির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে মামুন ও সোহাগের লোকজনের সঙ্গে আব্দুল কাদির জিলানির লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল কাদির জিলানি আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

আজকালের খবর/বিএস 

আরও খবর

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft