বুধবার ১১ মার্চ ২০২৬
বিশ্বকাপ খেলতে বিকেলে দেশ ছাড়ছে বাংলাদেশ দল
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ২:৪৮ পিএম   (ভিজিট : )
সব জল্পনা-কল্পনা আর বিতর্কের শেষ করে অবশেষে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে তামিম ইকবালের থাকা বা না থাকা নিয়ে ব্যাপক আলোচনা চলছে মঙ্গলবার রাত থেকেই। তবে এসব পাশ কাটিয়ে বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে রওনা হচ্ছে বাংলাদেশ দল। 

ভারতের উদ্দেশে আজ বুধবার দেশ ছাড়বে বাংলাদেশ দল। বিকেল ৪টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ভারতের গোহাটিতে যাবে টাইগাররা। ভারতে পৌঁছে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেখান থেকে বাংলাদেশ দল চলে যাবে ধর্মশালায়। অক্টোবরের ৭ তারিখ সেখানেই আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ। 

এদিকে বাংলাদেশ দল ভারতে চলে গেলেও নাটকীয়তার ইতি ঘটছে না। বিশ্বকাপ দলে শেষ মুহূর্তে জায়গা না পাওয়া তামিম ইকবাল নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন, জাতীয় দল ভারতে যাওয়ার পরেই বিগত কয়েকদিনের ঘটনা নিয়ে ভিডিওবার্তা প্রকাশ করবেন তিনি। 

নিজের ফেসবুক পোস্টে তামিম বলেন, আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।

আজকালের খবর/বিএস 









সর্বশেষ সংবাদ
মার্কিন শ্রমনীতি পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থা তৈরি করতে পারে: পররাষ্ট্র সচিব
স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হয়রানি
একদিনে দশটি পথসভা, উঠান বৈঠক ও একটি জনসভা করেন সাজ্জাদুল হাসান এমপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজপথের আন্দোলনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে: মুরাদ
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনন্য ভূমিকায় ইসলামী ব্যাংক
স্ত্রীর সঙ্গে পর্ন ভিডিও, বরখাস্ত মার্কিন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft