বুধবার ১৩ মে ২০২৬
আন্দোলনে ব্যর্থ হয়ে লাশ ফেলার রাজনীতি করতে চায় বিএনপি : কাদের
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৯ পিএম   (ভিজিট : ১১৩২)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে বিএনপি আমাদের দেশে আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে লাশ ফেলার রাজনীতি করতে চায়।

তিনি বলেন, ৭৫-এ খুন করেছে মোস্তাক জিয়া। জেল খানায় জাতীয় নেতাদের হত্যা করেছে। তারেক জিয়া, খালেদা জিয়া ২১ এ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে।    

রবিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মুকবুল চৌধুরীর হাট বাজারের পথ সভায় তিনি এ কথা বলেন।।  

নেতাকর্মিদের উদ্দেশ্য করে কাদের বলেন, আমি আপনাদের কাছে সতর্ক থাকার আহবান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামি নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে মারার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটা প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ৭১ সালকে ভয় পায়নি।  এবারও যত বাধা আসুক ভয় পাবেনা।  

মন্ত্রী বলেন, বিদেশী শক্তি আমাদেরকে পরামর্শ দিলে গ্রহণ করব।  কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উস্কানি দিলে এটা মেনে নেবনা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে আজকে বাংলাদেশে বিএনপি তাই করছে। বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই।    

এ সময় উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইব্রাহীম, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, ধানসিঁড়ি ইউপি চেয়ারম্যান মো: কামাল খাঁন, সভাপতি আব্দুল মন্নান প্রমূখ।

আজকালের খবর/এসএইচ






আরও খবর


Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft