বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়ে চাপে নিউজিল্যান্ড
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১:১২ পিএম   (ভিজিট : ৫৫৮)
বছরের শেষ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ঝলক দেখাতে শুরু করেছে বাংলাদেশ দল। দলীয় ৫০ রানের মাথায় টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে খাদের কিনারে পড়েছে নিউজিল্যান্ড। এর মধ্যে দুইটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান, অপর উকেটটি  নিয়েছেন রিশাদ হোসেন।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

প্রথম ওভারেই নিউজিল্যান্ড শিবিরে আঘাত হানেন শরিফুল ইসলাম। ফিন এলানকে সাজঘরে ফেরান তিনি। দ্বিতীয় ওভারে আঘাত হানেন মেহেদী হাসান, শূন্য রানে ফেরান টিম সেইফার্টকে। এরপর ৪.৪ ওভারে ১৪ রানে ড্যারিল মিচেলকেও ফেরান মেহেদী হাসান। ৯.২ ওভারে ম্যাচের নিজের প্রথম উইকেট আদায় করেন রিশাদ হোসেন। মার্ক চ্যাপম্যানকে ১৯ রানে ফেরান তিনি।

সর্বশেষ এখন ১৩ ওভারে ৫ উইকেটে ৭৪ রান নিয়ে ব্যাট করছেন জিমি নিশাম ও মিচেল স্যান্টনার।

বাংলাদেশ এককাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

নিউজিল্যান্ড একাদশ: টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।

আজকালের খবর/এসএইচ








Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft