শুক্রবার ১০ জুলাই ২০২৬
নিকলী থানা হাজতে আসামির আত্মহত্যা
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২:১৩ এএম   (ভিজিট : ১)
নিকলী থানা হাজতে রুবেল হাওলাদার (২১) নামে এক হাজাতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

বৃহস্পতিবার (৯ জুলাই) নিকলী থানা হাজতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।  রুবেল হাওলাদার উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামের রাজা হাওলাদারের ছেলে। 

নিকলী থানা পুলিশ ও আত্মহত্যা কারীর পরিবার সূত্রে জানা যায়, রুবেল মারাত্মকভাবে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে পরিবারের ওপর সব সময় নির্যাতন করে আসছিলো। রুবেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রুবেলের পিতা বাদী হয়ে কয়েক মাস আগে আদালতে অভিযোগ দায়ের  করলে অভিযোগের ভিত্তিতে আটক হয়ে রুবেল  তিন মাস কারাভোগ করে আসে। 

জেল থেকে রুবেল বের হয়েই আবার শুরু করে পরিবারের ওপর নির্যাতন। রুবেলের পিতা নিরুপায় হয়ে পুনরায় আদালতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালত রুবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নিকলী থানা পুলিশ আজ বৃহস্পতিবার সকালে রুবেলকে গ্রেপ্তার করে নিকলী থানা হাজতে আটক রাখে। রুবেল নিকলী থানা হাজতে আটক থাকাবস্থায় সকাল অনুমান ১১ ঘটিকার দিকে নিজের জামা ছিড়ে হাজত খানার গ্রিলে ঝুলে আত্মহত্যা করে। 

নিকলী থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার হয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যাকারী আসামি  রুবেল ওয়ারেন্ট ভুক্ত আসামি। লাশ ময়না তদন্তে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft