বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬
সাফারি পার্কের আহত হাতি ‘রাজু বাহাদুর’ জীবন-মৃত্যুর শঙ্কায়
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৯)
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আশ্রয় পাওয়া হাতি 'রাজু বাহাদুর' এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। হাতিশালায় অন্য একটি হাতির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে সামনের দুটি পা ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে শুয়েই চিকিৎসা নিচ্ছে হাতিটি। দেশি বিশেষজ্ঞদের পাশাপাশি থাইল্যান্ডের চিকিৎসকরাও তার চিকিৎসা দিচ্ছেন।

পার্ক সূত্র জানায়, গত ২৪ মে হাতিশালায় থাকা আরেকটি পূর্ণবয়স্ক হাতির ধাক্কায় মাটিতে পড়ে যায় রাজু বাহাদুর। এতে তার সামনের দুটি পায়ে গুরুতর ফ্র্যাকচার (হাড় ভাঙা) হয়। পরে ক্রেনের সাহায্যে তাকে নিরাপদ স্থানে বালুর ওপর নিয়ে রাখা হয়। বর্তমানে সেখানেই তার নিবিড় পরিচর্যা ও চিকিৎসা চলছে। হাতিটি এখন আর দাঁড়াতে পারছে না এবং শুয়ে থেকেই সামান্য খাবার গ্রহণ করছে।

জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে হাতিটিকে অত্যন্ত দুর্বল ও আহত অবস্থায় জব্দ করেছিল বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। পরে তাকে সাফারি পার্কে এনে সুস্থ করার প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে তার বয়স প্রায় ১০ বছর।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বনসংরক্ষক) মো. তারেক রহমান বলেন, "প্রাণীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতিশালায় মাঝেমধ্যেই সংঘর্ষ হয়, যা বন্য প্রাণীর স্বাভাবিক আচরণ। তবে অন্য হাতির ধাক্কায় রাজু বাহাদুরের পায়ে গুরুতর ফ্র্যাকচার হয়েছে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এবং থাইল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার নিয়মিত চিকিৎসা চলছে। আমরা তাকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছি।"

আজকালের খবর/কাওছার আল হাবীব

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft