বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬
নন্দীগ্রামে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানিবন্দি ১২ পরিবার
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ১১)
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গুন্দইল পশ্চিমপাড়ায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ওই এলাকার অন্তত ১২টি পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, গুন্দইল পশ্চিমপাড়া এলাকায় পানি নিষ্কাশনের কোনো ড্রেন নেই। ফলে বৃষ্টির পানি জমে বসতবাড়ির চারপাশে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে রান্নাবান্না ও যাতায়াতসহ দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এতে এলাকায় রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ জানিয়েও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ তাদের।

ভুক্তভোগী পঞ্চমী রাণী ক্ষোভ প্রকাশ করে বলেন, "পৌরসভা এলাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও আমরা ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করা হলে এই জলাবদ্ধতা নিরসন হতো। আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।"

এ বিষয়ে নন্দীগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, এই সমস্যার কথা তিনি আগে শোনেননি। তবে এখন বিষয়টি জানতে পেরেছেন এবং দ্রুত সরেজমিনে গিয়ে দেখে গুরুত্বের সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft