বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬
ডুয়েট ভিসির সাথে ডুয়েট শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:২৫ পিএম   (ভিজিট : ০)
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল এবং ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. সিরাজুল হক মোল্লা ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহফুজ আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল।

 বৃহস্পতিবার ( ৯ জুলাই)   সকালে ভিসির কার্যালয়ের সভাকক্ষে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরে এক মতবিনিময় সভায় ডুয়েটের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, 'ডুয়েট-ডে' উদযাপন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। এ সময় ভিসি মহোদয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের যৌথ ভূমিকা ও সহযোগিতার আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় সাবেক ছাত্রনেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডুয়েট শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সালাম, ফাউন্ডার আহ্বায়ক প্রকৌশলী এস এম আলী আকবর, সাবেক সহ-সভাপতি প্রকৌশলী বাচ্চু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মকবুল আহমেদ, ডুয়েট ছাত্র সংসদের সাবেক ভিপি প্রকৌশলী মজিবুর রহমান কাজল, এজিএস প্রকৌশলী মোস্তফা কামাল, প্রকৌশলী নুরুল ইসলাম নূরু, প্রকৌশলী সাজ্জাদ হোসেন এবং প্রকৌশলী ফজলুর রহমান ফজলুসহ ১৫ জনের একটি প্রতিনিধি দল।

মতবিনিময় শেষে ডুয়েট জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান সভাপতি জামিলুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতৃবৃন্দ।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft