শুক্রবার ১০ জুলাই ২০২৬
সাপাহারে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ৯৫)
নওগাঁর সাপাহারে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার সর্বমোট ২,৯৮৬ জন কৃষক বিনামূল্যে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ পাচ্ছেন।

শনিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাপলা খাতুন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ২,০০০ জন কৃষককে রোপা আমন, ৪০০ জনকে বৃক্ষরোপণ, ২২০ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজ, ৩২০ জনকে শাকসবজি, ২০ জনকে হাইব্রিড মরিচ এবং ২০ জনকে লেবুর চারা প্রদান করা হচ্ছে। এছাড়া ৬ জন কৃষককে পেঁয়াজ সংরক্ষণের আধুনিক ‘এয়ার ফ্লো মেশিন’ দেওয়া হবে।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের লাভজনক উৎপাদনে উৎসাহিত করতেও এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কৃষক-কৃষাণীবৃন্দ।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft