শুক্রবার ১০ জুলাই ২০২৬
শিবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ৯১)
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় অবৈধ অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, গত শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে চকপাড়া বিওপির বিপরীতে ভারতের অভ্যন্তরে সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ৬০০ গজ দূরে মুসলিমপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের নিরাপত্তা বাতি (বর্ডার সিকিউরিটি লাইট) বন্ধ দেখতে পাওয়া যায়। একই সঙ্গে সেখানে কিছু লোকের সমাগমের তথ্য পায় বিজিবি। খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান নেয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, প্রায় ১২ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় অনুপ্রবেশের উদ্দেশ্যে অবস্থান করছিলেন। এমন পরিস্থিতিতে বিজিবি স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি জোরদার করে। বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর এই যৌথ ও কঠোর অবস্থানের মুখে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টাটি ব্যর্থ হয়।

পরবর্তীতে শনিবার (৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোয়েন্দা সূত্রে নিশ্চিত হওয়া যায় যে, অনুপ্রবেশে ব্যর্থ হওয়া ওই ব্যক্তিদের বিএসএফ নিজস্ব যানবাহনে করে ভারতের মালদা হোল্ডার সেন্টারের উদ্দেশ্যে ফিরিয়ে নিয়ে গেছে।

এ বিষয়ে ৫৯ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি এবং সতর্কতা আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, "সীমান্তে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও বিজিবি ও স্থানীয় জনগণের এই যৌথ তৎপরতা অব্যাহত থাকবে।"

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft