মঙ্গলবার ৩০ জুন ২০২৬
চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র কারিগরি কর্মশালা
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ২৬)
ভোলার চরফ্যাশনে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণের লক্ষ্যে দিনব্যাপী আঞ্চলিক কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর বাস্তবায়নে ‘অ্যাগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট’ (AMDU)-এর আওতায় সোমবার (২৯ জুন) এফডিএ’র নিজস্ব হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

এফডিএ’র সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার এবং চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজন আলী।

কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল রাখতে এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগের বিকাশে আধুনিক কারিগরি জ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। প্রান্তিক কৃষক ও খামারিদের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতি এবং উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ ধরনের কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী এই প্রশিক্ষণে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি, উন্নত জাতের গবাদিপশু পালন, আধুনিক মৎস্যচাষ এবং টেকসই কৃষিভিত্তিক ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত কারিগরি দিকনির্দেশনা দেওয়া হয়। এফডিএ’র প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাওন চন্দ্র শীল কর্মশালায় প্রাণিসম্পদ বিষয়ক কারিগরি তথ্য উপস্থাপন করেন।

সংস্থাটির মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, কৃষি ও প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, পিকেএসএফ ও এফডিএ’র কর্মকর্তারা, মাঠপর্যায়ের কর্মী এবং স্থানীয় সফল খামারিরা অংশ নেন। সমাপনী বক্তব্যে আশাবাদ ব্যক্ত করা হয় যে, পিকেএসএফ ও এফডিএ’র এই সময়োপযোগী উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft