পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং খাজা গরীবে নেওয়াজ (র.) সমবায় সমিতির যৌথ উদ্যোগে মঙ্গলবার (৩০ জুন) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাদামতল খন্দকিয়া এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক দায়বদ্ধতা ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় শত শত মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। পাশাপাশি ডিভাইস খৎন, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
ক্যাম্পে গাইনি, মেডিসিন, ডায়াবেটিস, চর্মরোগ, শিশু রোগ, বাতব্যথা রোগ এবং চক্ষুসহ মোট সাতটি বিভাগে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন গাইনি বিভাগের ডা. তাসনিয়া ও ডা. মেরিন, মেডিসিন বিভাগের ডা. রূপায়ন, ডায়াবেটিস বিভাগের, ডা. সালাউদ্দিন এমএএইচ চৌধুরী, ডা. নকীব সিকদার, চর্মরোগ বিভাগের ডা. তাবাসসুম ও ডা. তাসনিম, শিশু রোগ বিভাগের ডা. ইমন, বাতব্যথা রোগ বিশেষজ্ঞ ডা. আহমদ রহিম এবং চক্ষু বিভাগের ডা. রায়হান ও ডা. জহির।
আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সেই লক্ষ্যকে সামনে রেখে পার্কভিউ হসপিটাল লিমিটেড নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের মার্কেটিং ও ব্র্যান্ড বিভাগের ম্যানেজার জাহেদুল ইসলাম, আব্দুর সোবহান এবং হেলাল পারভেজ ও আরও অনেক।
আজকালের খবর/বিএস