মঙ্গলবার ৩০ জুন ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা ১৯ ভারতীয় গরুসহ আটক ৪
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ১৩)
চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে আসা ১৯টি ভারতীয় গরু ও পরিবহনে ব্যবহৃত ২টি পিকআপ ভ্যান জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়ন থেকে এই গরুগুলো উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন— আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), মো. আরিফ (২৭) এবং রাসেল প্রকাশ আলম (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ১নং করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার সংলগ্ন গামারী বাগানের সামনে একটি অস্থায়ী তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসায়। এ সময় সন্দেহভাজন দুটি পিকআপ ভ্যানকে থামিয়ে তল্লাশি চালালে ভেতর থেকে ১৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় গরু চোরাচালানের সময় হাতেনাতে ৪ জনকে আটক করা হয়েছে। একই সাথে গরু ও পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ দুটি জব্দ করা হয়েছে।"

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং চোরাচালান বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft