মঙ্গলবার ৩০ জুন ২০২৬
ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ৮)
ঠাকুরগাঁওয়ে বহুল আলোচিত বাক প্রতিবন্ধী শিশু নির্যাতন ও ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) বিচারক আলী মনসুর এ মামলার রায় দেন।

রায়ে ১ নম্বর আসামি আব্দুল মমিনের বিরুদ্ধে আনা অভিযোগ  প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ক্ষতিগ্রস্ত পরিবারকে দেয়ার নির্দেশ দেন আদালত।  

অন্যদিকে, অপর আসামি এরশাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনতাজুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৫ সালে ধর্ষণের অভিযোগে জেলার রাণীশংকৈল থানায় ২ জনকে আসামি করে মামলা দায়ের করেন নির্যাতিত শিশুর মা।  আদালত সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে এ রায় দিয়েছেন।

এদিকে, মামলার বাদী নির্যাতিত শিশুর মা আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এই রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft