বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
জাবির শহীদ সালাম-বরকত হলে ছাত্রদলের নবীন বরণ অনুষ্ঠান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:১৪ পিএম   (ভিজিট : ১৫)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার শহীদ সালাম-বরকত হলে ছাত্রদলের উদ্যোগে ৫৫ তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৭ জুন) রাত ৯টায় হলের কমনরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল হালিম। শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আলিফের সঞ্চালনায় অনুষ্ঠানে হল ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে মো. সাইদুল ইসলাম বলেন, “ছাত্রদল জোর-জুলুম বা আধিপত্যের রাজনীতিতে বিশ্বাস করে না, বরং আমরা সহাবস্থানের রাজনীতি করতে চাই। আমরা গেস্টরুম বা র‍্যাগিংয়ের নামে মধ্যযুগীয় বর্বরতাকে এই ক্যাম্পাসের মাটিতে চিরতরে পুঁতে ফেলেছি। আমাদের রাজনীতি হলো, হলের একটি সিটের জন্য কোনো সাধারণ শিক্ষার্থীকে যেন অন্যায়ের কাছে মাথা নত করতে না হয়।”

তিনি নবীনদের উদ্দেশ্যে আরও বলেন, “আমরা চাই না তোমরা অন্ধভাবে আমাদের স্লোগান দাও। তোমরা মেধার বিকাশ ঘটাও এবং এমন একটি শক্ত মেরুদণ্ড তৈরি করো, যাতে যেকোনো প্রান্তে অন্যায় দেখলে তোমাদের বিবেক বুলেটের মতো গর্জে উঠতে পারে। অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর এই আত্মমর্যাদার নামই হলো ছাত্রদলের রাজনীতি।”

প্রধান অতিথির বক্তব্যে হল প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল হালিম ছাত্রদলের এই ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “ছাত্রদের এই চমৎকার ও আশাব্যঞ্জক বক্তব্য শুনে আমি অত্যন্ত আনন্দিত। আমি মনে করি, ছাত্ররাজনীতির মূল ধারা হওয়া উচিত সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতা। এই হলে সব ছাত্র সংগঠন যারা বৈধভাবে রাজনীতি করবে, তারা একে অপরের সাথে মিলেমিশে থাকবে এবং ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ , আহ্বায়ক কমিটির সদস্য সাকিব আহমেদ, জাহিদ হাসান, মো: শরিফুল ইসলাম রুমান , মোঃ হাবিবুর রহমান আসিফ, মিস্টু , মারুফ আহমেদ , মোঃ রিয়াদ রিফাত , মুহিব্বুল্লাহ মুহিব , হিরন , তাইফ , সাব্বির , সামি, মোঃ সাহিদ তালুকদার, মিরন, রুহুল আমিন সুইট , সুইট , মো: মাইনুল হোসেইন শান্ত , মাহবুব , নাইম  এবং কর্মী তুহিন  ও মানকো  সহ আরও অনেকে।

নবীন শিক্ষার্থীদের লাল গোলাপ ও আন্তরিক শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়ার এই অনুষ্ঠানটি সাধারণ শিক্ষার্থীদের মাঝে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।

আজকালের খবর/রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft