বৃহস্পতিবার ২১ মে ২০২৬
জাবিতে রেড ক্রিসেন্ট ইয়ুথের মাস্ক বিতরণ কর্মসূচি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ১৩)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে দিনব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রেড ক্রিসেন্ট ইয়ুথ (RCYJU)।  

বুধবার (২০ মে) সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে এই স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু হয়। 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ২১টি আবাসিক হল, ৩টি প্রধান প্রবেশদ্বার (মেইন গেট) এবং ট্রান্সপোর্ট পয়েন্টসহ (পরিবহন চত্বর) গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোট ২৫টি বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ হাজার শিক্ষার্থী এবং সাধারণ পথচারীর মাঝে মাস্ক পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পুরো কর্মসূচিটি সফল করতে সংগঠনের প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আয়োজকরা জানান, ঈদ ও গ্রীষ্মকালীন দীর্ঘ ২৫ দিনের ছুটিতে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা। ছুটির পূর্বে আজ ২০ মে শেষ একাডেমিক ক্লাস অনুষ্ঠিত হওয়ায় অনেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দীর্ঘ পথের যাত্রায় ভাইরাস সংক্রমণ, রাস্তার ধুলাবালি ও যানবাহনের ক্ষতিকর ধোঁয়া থেকে শিক্ষার্থীরা যেন সুরক্ষায় থাকতে পারেন, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা আরও জানান, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ আবাসিক হলে মাস্ক সরবরাহ করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসের বাসেও শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

সার্বিক বিষয়ে যুব রেড ক্রিসেন্ট - জাবি শাখার যুব প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,  "ঈদ ও গ্রীষ্মকালীন লম্বা ছুটিতে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা বাড়িতে যাচ্ছেন। দীর্ঘ পথের যাত্রায় ভাইরাস সংক্রমণ ও ধুলাবালি থেকে সবাই যেন সুরক্ষা পেয়ে সুস্থতার সাথে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যেই আমরা ৫০০০ মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছি। সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে এটি আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা।"

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মজুত থাকা সাপেক্ষে মাস্ক বিতরণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বুথগুলো চালু থাকবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft