বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
যবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল প্রতিযোগিতা
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৫:২৬ পিএম   (ভিজিট : ৭)
দীর্ঘ ১৩ বছর পর আবারও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি (ছাত্র) ও হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬। 

বৃহস্পতিবার (১৮ জুন ) থেকে  সোমবার (২২ জুন) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে।

আয়োজকসূত্রে জানা যায়, হ্যান্ডবল প্রতিযোগিতায় দেশের মোট ১০টি বিশ্ববিদ্যালয় থেকে ছেলে ও মেয়েদের উভয়েরই ১০টি করে দল অংশগ্রহন করবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ।

অন্যদিকে, আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহন করবে সাতটি বিশ্ববিদ্যালয়ের শুধু ছেলেদের সাতটি দল। বিশ্ববিদ্যালয়গুলো হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছেলেদের জন্য যবিপ্রবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবন এবং মেয়েদের জন্য তারামন বিবি হলে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

প্রতিযোগিতার সার্বিক বিষয়ে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো: শাহেদুর রহমান বলেন, "এই আয়োজনকে সফল করার লক্ষ্যে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। খেলোয়াড়দের জন্য উপযুক্ত আবাসনসহ প্রয়োজনীয় সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রতিযোগিতার স্বচ্ছতা ও নিরপেক্ষতা রক্ষায় আমরা সর্বাঙ্গীণ ব্যবস্থা গ্রহণ করেছি। একই সাথে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। আমরা আশাবাদী যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই টুর্নামেন্টটি সম্পন্ন করতে পারব।

এছাড়াও শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর ও যবিপ্রবির হ্যান্ডবল ছাত্রী দলের কোচ মোঃ শাহিনুর রহমান বলেন, “২০১৩ সালে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় যবিপ্রবির খেলোয়াড় হিসেবে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। গত এক মাস ধরে দলকে অনুশীলন করিয়েছি এবং ভালো ফলাফলের ব্যাপারে আমরা আশাবাদী। পাশাপাশি খেলা পরিচালনার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করবো এবং প্রতিটি দলের মধ্যে সুষ্ঠু ও ফেয়ার প্রতিযোগিতা নিশ্চিত করবো।”



আজকালের খবর/রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft