রবিবার ৭ জুন ২০২৬
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জবিতে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ১৩)
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিসংবাদিত প্রতীক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অসহায়, দুস্থ ও দিনমজুর মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পথচারী, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার ও বিশুদ্ধ পানির বোতল তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, "আজ আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। তার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমরা গরিব, অসহায়, দুস্থ ও দিনমজুর মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচি পালন করছি।"

তিনি আরও বলেন,"শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন, রাজনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা চিন্তা করতেন এবং একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখতেন। আজকের এই ক্ষুদ্র আয়োজন সেই মানবিক আদর্শেরই প্রতিফলন।"

রুমি বলেন, "মানুষের পাশে দাড়ানোই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় দায়িত্ব। তাই শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সমাজের সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মাঝে সামান্য উপহার পৌছে দেওয়ার চেষ্টা করছি। এই কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকাশ।"

তিনি আরও বলেন,"আজকের এই দিনে আমরা শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।"

কর্মসূচির শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আয়োজকরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আজকালের খবর / রাশেদুল মিলন








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft