বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
বগুড়ায় ব্যবসা সম্প্রসারণ ও শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:৪৯ পিএম   (ভিজিট : ০)
দেশের অর্থনীতির গতি ত্বরান্বিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে উৎপাদনমুখী বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে দেশবন্ধু গ্রুপ। এ লক্ষ্যে গ্রুপের বিদ্যমান বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং দেশবন্ধু কনজ্যুমার অ্যান্ড এগ্রো প্রোডাক্টসের আওতাধীন সকল ডিপো ও ডিস্ট্রিবিউটর মালিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা বগুড়া অঞ্চলে ব্যবসার পরিধি সম্প্রসারণ, নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, বাজার সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে সম্ভাবনাময় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

তিনি দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে বেসরকারি খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং টেকসই বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করার আহ্বান জানান।

সভায় দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ইদ্রিসুর রহমান ব্যবসার উন্নয়ন ও সম্প্রসারণে কার্যকর বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশবন্ধু গ্রুপ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ডিপো ও ডিস্ট্রিবিউটর মালিকগণ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা বগুড়া অঞ্চলে নতুন বিনিয়োগ ও শিল্পায়নের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। 
পারস্পরিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft