রবিবার ৭ জুন ২০২৬
চলতি সপ্তাহেই সম্পূরক বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ৮)
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সম্পূরক বৃত্তির অর্থ হাতে পেতে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই বৃত্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

রবিবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীনের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ এবং এজিএস মাসুদ রানার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপাচার্য জানান, শিক্ষার্থীদের জন্য ঘোষিত সম্পূরক বৃত্তির অর্থ দ্রুত বিতরণের লক্ষ্যে প্রশাসন কাজ করছে। পাশাপাশি আগামী মঙ্গলবার থেকে টিএসসি সংস্কার কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, “চলতি সপ্তাহেই বৃত্তির অর্থ বিতরণের পরিকল্পনা রয়েছে। ফ্যাকাল্টিভিত্তিক তালিকা প্রস্তুত ও শিক্ষার্থীদের ব্যাংক-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। বৃত্তির অর্থ বিতরণ পদ্ধতি নিয়ে আগামীকাল বৃত্তি কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

উল্লেখ্য, আবাসন সংকট নিরসন ও আবাসন ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন জবি শিক্ষার্থীরা। গত বছরের যমুনা ঘেরাও কর্মসূচির পর শিক্ষার্থীদের জন্য ৫৬ কোটি টাকার আবাসন বৃত্তি বরাদ্দের ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার ধারাবাহিকতায় সম্পূরক বৃত্তি কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন আন্তরিক। সম্পূরক বৃত্তির অর্থ দ্রুত বিতরণের পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাস ও আবাসিক হল নির্মাণকাজের অগ্রগতি ত্বরান্বিত করতে আমি শিগগিরই প্রকল্প এলাকা পরিদর্শন করবো।”

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ ও এজিএস মাসুদ রানা বলেন, আবাসন সংকট জবি শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যা। এই সম্পূরক বৃত্তি শিক্ষার্থীদের আর্থিক চাপ কিছুটা লাঘব করবে। তবে এর পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাস, টিএসসি সংস্কার ও আবাসিক হল নির্মাণকাজও দ্রুত সম্পন্ন হওয়া জরুরি।


আজকালের খবর/কাওছার আল হাবীব










আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft