রবিবার ১৪ জুন ২০২৬
পবিপ্রবিতে ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব হলেন, নোমান
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৯)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) খামার তত্ত্বাবধায়ক (অ.দা.) মো. আরিফুর রহমান নোমানকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব (ডেপুটি রেজিস্ট্রার পদমর্যাদা) হিসেবে পরবর্তী দুই বছরের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে  বৃহস্পতিবার (১১ জুন) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ পদে নিয়োজিত থাকবেন। দায়িত্ব পালনকালে তিনি প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ দায়িত্ব সংযোজন, পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। আদেশটি যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

পবিপ্রবির রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মো. হাবিবুর রহমান ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ আদেশে স্বাক্ষর করেন। আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে

আজকালের খবর/রাশেদুল মিলন

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft