দিনাজপুরের বিরামপুরে মহাসড়কে অজ্ঞাত একটি পিকআপের ধাক্কায় বেলাল হোসেন (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে বিরামপুর-ফুলবাড়ী মহাসড়কের টাটকপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের টাটকপুর নয়াপাড়া গ্রামের জলিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফজরের নামাজ শেষে বেলাল হোসেন মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাত একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব