রবিবার ৭ জুন ২০২৬
উত্তরায় মসজিদের জন্য জমি বরাদ্দের দাবিতে সমাবেশ
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:০৮ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ৫:১৫ পিএম  (ভিজিট : ৫২)
রাজধানীর উত্তরা মডেল টাউনের ১৬ নম্বর সেক্টরে মসজিদের জন্য সরকারি প্লট স্থায়ীভাবে বরাদ্দের দাবিতে সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা। 

গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে ই-ব্লকের এস-২৮ নম্বর প্লটে অস্থায়ীভাবে পরিচালিত ‘মসজিদ আল জান্নাহ’ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, উত্তরা ১৬ নম্বর সেক্টরে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের জন্য জমি বরাদ্দ থাকলেও সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর জন্য নির্দিষ্ট কোনো স্থান রাখা হয়নি। এই অবস্থায় স্থানীয়দের উদ্যোগে ওই প্লটে অস্থায়ীভাবে মসজিদটি প্রতিষ্ঠা করে নিয়মিত নামাজসহ সব ধর্মীয় কার্যক্রম চালানো হচ্ছে। ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বিবেচনায় প্লটটি মসজিদের নামে স্থায়ীভাবে বরাদ্দ দিতে তারা স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে মুসল্লিদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে গতকাল মসজিদটিতে জুমার নামাজ আদায় করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। নামাজ শেষে তিনি সমবেত মুসল্লিদের আশ্বস্ত করে বলেন, ধর্মীয় অনুভূতির কথা বিবেচনায় রেখে প্লটটি ‘মসজিদ আল জান্নাহ’ এর নামে স্থায়ীভাবে বরাদ্দ করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। 

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নুরুল আলম, সহ-সভাপতি মো. মাসুদ আলম, সাধারণ সম্পাদক মো. মাজেদুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft