রবিবার ৭ জুন ২০২৬
ভৈরবে ট্রেনে মোবাইল ছিনতাই, ৫ জনের কারাদণ্ড
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ৩)
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে ট্রেনে ওঠার সময় কৃত্রিম জটলা তৈরি করে যাত্রীদের মোবাইল ছিনতাইয়ের অভিযোগে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। সাজা প্রদান করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক।

দণ্ডপ্রাপ্তরা হলেন—পৌর শহরের পঞ্চবটী এলাকার বাবুল মিয়া (২৮), নরসিংদীর পলাশ থানার সবুজ মিয়া (২২), কুমিল্লার চান্দিনা এলাকার হাসান (২০), একই জেলার কোতোয়ালি থানার নুর আলম (২০) ও শুভপুর এলাকার বিপ্লব আহসান (২৬)। এদের মধ্যে নুর আলম ও বিপ্লব আহসানকে তিন মাস, সবুজ মিয়া ও হাসান মিয়াকে দুই মাস এবং বাবুল মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

রেলওয়ে থানা পুলিশ জানায়, শনিবার রাতে স্টেশনের পশ্চিম আউটার এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে কৃত্রিম জটলা তৈরি করে মোবাইল চুরির সময় নুর আলম, বিপ্লব, সবুজ ও হাসানকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, রবিবার দুপুরে স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীর মোবাইল চুরির সময় বাবুল মিয়াকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। পরে আসামিরা ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজেদের অপরাধ স্বীকার করলে বিচারক তাদের এই দণ্ডাদেশ দেন।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রেলওয়ে স্টেশন এলাকায় যাত্রী হয়রানি ও ছিনতাই নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft