রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তার (৮) হত্যা মামলার বহুল আলোচিত রায় পড়া শুরু হয়েছে। রবিবার (৭ জুন) বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় পড়া শুরু করেন।
রায় পড়ার আগে আজ পৌনে ১১টায় আসামি সোহেল রানা ও এর কিছুক্ষণ পরে ১০ টা ৫৭ মিনিটে সোহেলের স্ত্রী স্বপ্নাকে মহানগর হাজত খানা থেকে আদালতে তোলা হয়।
রায়কে কেন্দ্র করে আজ সকাল ৮টা ৪৯ মিনিটে প্রধান আসামি সোহেল রানাকে এবং এর কিছু আগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এনে রাখা হয়েছে।
শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় নজিরবিহীন গতিতে মামলাটি বিচারের শেষ পর্যায়ে পৌঁছাল। গত ১৯ মে দিবাগত রাত ১২ টা ৫ মিনিট অর্থাৎ ২০ মে মামলা দায়েরের পর ৫ দিনের মাথায় ২৪ মে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র ( চার্জশিট) দাখিল করেন।
আজকালের খবর/বিএস