মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
আশুগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে ৬৩ বোতল ইসকফসহ গ্রেপ্তার-২
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : ৯২)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৬৩ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

রোববার (৭ জুন) সকালে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল আশুগঞ্জ থানার শরিয়তনগর চরচারতলা এলাকার ফেরিঘাট ট্রাক মালিক সমিতির অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।ৎ

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি একটি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের কাছে মাদকদ্রব্য থাকার বিষয়টি জানা যায়। পরে তাদের দেখানো মতে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৩ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের মো. সোহান মিয়া (২৬) এবং মো. শাহাদৎ হোসেন ওরফে জুবায়ের (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, সীমান্তবর্তী এলাকা থেকে ইসকফ সিরাপ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাদের এবং জব্দকৃত আলামত আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর / রাশেদুল মিলন

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft