রবিবার ২৬ জুলাই ২০২৬
চিলাহাটিতে প্রতিবেশীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১১৬)
নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় গুরুতর আহত সুধীর চন্দ্র রায় (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তার স্ত্রী রাধিকা রানীও আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে প্রতিবেশী মশিয়ারের একটি ছাগল সুধীর চন্দ্র রায়ের জমিতে বেঁধে রাখাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নিলে সুধীর চন্দ্র রায় ও তার স্ত্রী রাধিকা রানী মারাত্মকভাবে আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সুধীর চন্দ্র রায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অবশেষে তিনি মারা যান।

সুধীর চন্দ্র রায়ের মরদেহ রবিবার ( ৭জুন)  নিজ গ্রাম কেতকীবাড়ীতে পৌঁছালে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ সময় তাকে একনজর দেখতে বাড়িতে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

এ বিষয়ে ডোমার থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আজগর আলী জানান, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর / রাশেদুল মিলন

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft