রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ১১টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীর আয়োজনে বিএমডিএ‘র বোর্ড কক্ষে ৮৬ তম পরিচালনা সভা অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ‘র) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফিরোজ আহমেদ যুগ্মসচিব মন্ত্রিপরিষদ বিভাগ, আরমান হায়দার যুগ্মসচিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, জসিম উদ্দিন যুগ্মসচিব (উপকরণ) কৃষি মন্ত্রণালয় ঢাকা, কাজী শহিদুল ইসলাম জেলা প্রশাসক রাজশাহী, রফিকুল ইসলাম জেলা প্রশাসক দিনাজপুর, মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ সুপার রাজশাহী, জেদান আল মুসা (পিপিএম) পুলিশ সুপার দিনাজপুর, বোর্ড সদস্য জাফুরুল্লাহ ঠাকুরগাঁও, বোর্ড সদস্য সাইফুল ইসলাম হিরক রাজশাহী, বোর্ড সদস্য বদরুল লাইলি রাজশাহী, অতিঃ প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম বিএমডিএ, আবু সাঈদ কামরুজ্জামান এনডিসি, (অতিরিক্ত সচিব) নির্বাহী পরিচালক ও সদস্য সচিব বিএমডিএ।
এছাড়াও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল বোর্ড সদস্য উক্ত সভায় উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএমডিএ জামে মসজিদের পেশ ইমাম এস এম রফিকুল ইসলাম।
সভায় পরিচালনা পর্ষদের সম্মানিত সকল সদস্যবৃন্দ নিয়মতান্ত্রিক ও দক্ষ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও আশা প্রকাশ করেন যে, এই গতিশীল নেতৃত্বের হাত ধরেই উত্তরবঙ্গের সাধারণ কৃষকদের ভাগ্য উন্নয়নে বিএমডিএ আরও কার্যকর ভূমিকা রাখবে। এছাড়াও উক্ত সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ‘র) চেয়ারম্যান জনাব কৃষিবিদ হাসান জাফির তুহিন সকল বোর্ড সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে সভা শেষ করেন।
আজকালের খবর/বিএস