রবিবার ৭ জুন ২০২৬
বকশীগঞ্জে বালু উত্তোলনের ৫টি ড্রেজার মেশিন ধ্বংস
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ২)
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার (৭ জুন) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সিংগীডোবা নদীতে এই অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একদল অসাধু চক্র দীর্ঘদিন ধরে সিংগীডোবা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করে তা বিনষ্ট করা হয়।

নদী ও পরিবেশ রক্ষায় বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft