শনিবার ২৩ মে ২০২৬
শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৩২ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ৫:৩৪ পিএম  (ভিজিট : ৩)
গাজীপুরের শ্রীপুরে শাকিলা আক্তার নামে সাত মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রাজু আহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

শনিবার (২৩ মে) সকালে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার আমিনুল ইসলামের ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাকিলা আক্তার (২৭) দিনাজপুর জেলার বিরামপুর থানার শিমুলতলী গ্রামের মো. সাইদুর রহমানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে রংপুর জেলার কাউনিয়া এলাকার মো. আ. রাজ্জাকের ছেলে রাজু আহম্মদের (৩০) সঙ্গে শাকিলার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা শ্রীপুরের ওই বাসায় ভাড়া থাকতেন। রাজু স্থানীয় ভিনটেক্স ডেনিম লিমিটেড কারখানায় চাকরি করতেন। নিহতের বড় বোন সাবিনা ইয়াছমিন জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে শাকিলার মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। স্বামী-স্ত্রী একই ঘরে থাকার পরও কীভাবে এই ঘটনা ঘটলো, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

এদিকে আটক স্বামী রাজু আহাম্মদ পুলিশের কাছে দাবি করেছেন, রাতে টাকা-পয়সা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। একপর্যায়ে শাকিলা বটি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করলে তিনি নিজেকে রক্ষার্থে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে ছাদে চলে যান। পরে ঘরে ফিরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft