বৃহস্পতিবার ২১ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সদরে গ্রাম আদালতে ২৭ মাসে ৫৫৪ মামলা নিস্পত্তি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:০৩ পিএম   (ভিজিট : ০)
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নে গ্রাম আদালতে গত ২৭ মাসে ৫৬০টি মামলা দায়ের করা হয়। এ সময় ৫৫৪টি মামলা নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৬১টি মামলা আদালত থেকে গ্রাম আদালতে স্থানান্তর করা হয়। ৫৬০টি মামলার মধ্যে ১৫২ টি মামলার বাদি ছিলেন নারী। ৫৬০টি মামলা থেকে ৩৩ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্থ পক্ষদের মধ্যে বিতরণ করা হয়। ২০২৪ সালের   ফেব্রুয়ারি  মাস থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত এসব মামলা নিস্পত্তি হয়।

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালায় এই তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভ‚ইয়া।

সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোসলেহ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নাসির উদ্দিন, এনজিও নেতা এস.এম শাহীন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ মেরাজুল ইসলাম।

কর্মশালায় বক্তারা গ্রাম আদালত সম্পর্কে মানুষকে সচেতন করতে স্কুলগুলোতে অভিভাবক সমাবেশ, ইউনিয়ন পর্যায়ে নারী সমাবেশ, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রেগুলোতে লিফলেট বিতরণ, সরকারি বিভিন্ন সভা-সমাবেশে এর গুরুত্ব তুলে ধরে প্রচার-প্রচারনা ও ইমাম-পুরোহিতদের সাথে মতবিনিময়, গ্রাম্যাঞ্চলে ব্যাপক মাইকিং করার প্রস্তাব করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভ‚ইয়া বলেন, গ্রাম আদালত একটি সরকারি সেবা। এই আদালত সরকারি কাঠামোর মধ্য থেকে দুইপক্ষের মধ্যে থাকা বিরোধ নিষ্পত্তি করে। ব্রাহ্মণবাড়িয়ার প্রেক্ষাপটে গ্রাম আদালত খুবই প্রয়োজন। গ্রাম আদালতের মাধ্যমে সরকার সালিশকে একটা সুন্দর কাঠামোতে নিয়ে এসেছে। তিনি বলেন, গ্রাম আদালতের বিষয়ে বেশী প্রচার-প্রচারনা করা হলে মানুষ আরো সচেতন হবে। এতে আদালতের কার্যক্রম ফলপ্রসু হবে।

কর্মশালায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft