বুধবার ১৩ মে ২০২৬
শ্যামনগর সীমান্তে বিজিবির কড়া নজরদারি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:২৫ পিএম   (ভিজিট : ০)
আসন্ন ঈদুল আজহা ও পার্শ্ববর্তী দেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সাতক্ষীরার শ্যামনগরে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) আওতাধীন ১৪৯ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। মূলত গরু পাচার রোধ, মাদক চোরাচালান বন্ধ এবং অবৈধ পুশইন ঠেকাতে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।

নীলডুমুর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু আসা বন্ধে অতিরিক্ত টহল দল মোতায়েন ও বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সন্দেহভাজন চলাচলের ওপর কড়া নজরদারির পাশাপাশি চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব জানান, বিজিবি মহাপরিচালকের ভিশন অনুযায়ী ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি সদস্য নিবেদিতপ্রাণ। তবে দীর্ঘ এই সীমান্ত এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনসাধারণের সহযোগিতা একান্ত প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন যে, গত ২৯ এপ্রিল পার্শ্ববর্তী দেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সীমান্তে অবৈধ পুশইন প্রতিরোধের বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এছাড়া ভোজ্য ও জ্বালানি তেল মজুদ এবং পাচার রোধেও বিজিবি কাজ করে যাচ্ছে।

সীমান্তবর্তী জনগণের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি লেঃ কর্নেল শাহারিয়ার রাজীব স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও পরিবেশকর্মীদের প্রতি সীমান্তে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আজকালের খবর/কাওছার আল হাবীব








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft