শনিবার ১৬ মে ২০২৬
হামলার প্রতিবাদে পবিপ্রবিতে কর্মবিরতি, অচল একাডেমিক কার্যক্রম
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:০২ পিএম   (ভিজিট : ৫৯)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্য অপসারণ আন্দোলনের সময় বহিরাগতদের হামলা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ পালন করেন।

আন্দোলনকারীদের এই লাগাতার কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভিসি অপসারণ দাবির আন্দোলন চলাকালে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলা ও লাঞ্ছনা করেছে। অবিলম্বে এই হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, প্রফেসর ড. মো. আতিকুর রহমান, খামার তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল-নোমান, সহকারী রেজিস্ট্রার মো. শহিদুল ইসলাম মৃধা, মোসা. ডলি বেগম ও সেকশন অফিসার মোসা. নাসরিন বেগমসহ অনেকে।

উদ্ভূত পরিস্থিতির বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমানের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। অন্যদিকে, উপাচার্য প্রফেসর ড. কাজী মো. রফিকুল ইসলাম ঢাকায় অন্য উপাচার্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft