সোমবার ২২ জুন ২০২৬
দেবীদ্বারে ফ্রি চিকিৎসা সেবা পেলেন সহস্রাধিক সাধারণ মানুষ
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ২১৮)
কুমিল্লার দেবীদ্বারে সহস্রাধিক দরিদ্র, গরিব মানুষ পেলো ফ্রি চিকিৎসা সেবা। শনিবার (২ মে) দেবীদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ মোকামবাড়ি “ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্সে” কুমিল্লা “ গোমতী হাসপাতাল” ও “ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্সে”র যৌথ উদ‍্যোগে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। 

আজ শনিবার ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ৭ জন চিকিৎসক সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ওই চিকিৎসা সেবা প্রদান করেন।

ফতেহাবাদ নূর হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স পরিচালনা পর্ষদ সভাপতি ইটালী প্রবাসী সাংবাদিক মাকসুদ রহমানের সভাপতিত্বে এবং বিবাহ রেজিস্টার মো. সাইফুল ইসলাম মিঠু মুন্সীর সঞ্চালনায় ফ্রি চিকিৎসা ক‍্যাম্পে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা গোমতী হাসপাতালের সিইও ডা. মো. মজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ‍্যাপক ডা. মো. শরীফ এহসান, ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারমান‍্যান মো. রুহুল আমীন। 

আয়োজকরা জানান, ফতেহাবাদ ইউনিয়নের পূর্বপ্রান্তে থাকা রোগীদের স্বাস্থ‍্য সেবার মান উন্নয়নে এ ফ্রী চিকিৎসা সেবা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। যা প্রতি ৩ মাস অন্তর অন্তর চলমান থাকবে। আমরা গাইনী, ডায়াবেটিস, চর্ম, শিশু, হার্ট, গ‍্যাস্ট্রোলজি, চক্ষু, কিডনি, সিজনাল জ্বরসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করার ব্যবস্থা করেছি।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft