সোমবার ২২ জুন ২০২৬
দেবীদ্বারে মাদক সেবনের অপরাধে ৪ যুবকের কারাদণ্ড
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:০৯ পিএম   (ভিজিট : ১১)
কুমিল্লার দেবীদ্বারে মাদক (ইয়াবা) সেবনের অপরাধে ৪ যুবককে আটক করে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (২১ জুন) বিকালে তাদের সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন জানান, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম নিয়ে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাঙ্গুরী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—দেবীদ্বার পৌর এলাকার ছোটআলমপুর গ্রামের জালাল উদ্দীন পিন্টু (২৯), বাঙ্গুরী গ্রামের মো. শাহিন (২৮), বাকসার গ্রামের মো. তামিম (২৩) এবং উনঝুটি গ্রামের জাহিদুল ইসলাম (৩৭)।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক সেবনের সময় আটককৃত ৪ যুবককে ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর আজ রোববার বিকালে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft