বৃহস্পতিবার ২১ মে ২০২৬
সাবেক এমপি মোসলেম আর নেই
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ১২৩)
ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনের সাবেক ৬ বারের এমপি, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক গণপরিষদের সদস্য, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. মোসলেম উদ্দিন অ্যাড. ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (২ মে) সকাল সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। 

মরহুমের ১ম জানাযার নামাজ ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ যোহর নামাজের পর অনুষ্ঠিত হবে। আগামীকাল রবিবার ২য় জানাযার নামাজ সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, ৩য় জানাযার নামাজ দুপুর ৩ টায় ফুলবাড়ীয়া সরকারি হাইস্কুল মাঠে, এবং বিকাল ৫টায় আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে ৫ম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে নিউগী কুশমাইল নিজ বাড়িতে দাফন করা হবে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইমদাদুল হক সেলিম। তিনি বলেন, আমার বাবা আমাদের এতিম করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। উনার জীবদ্মশায় যদি কোন ভুল ভ্রান্তি করে থাকেন সকলে আমার বাবাকে ক্ষমা করে দেবেন। আমার বাবার জন্য দোয়া করবেন।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft