সোমবার ২৭ জুলাই ২০২৬
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক-ওষুধ জব্দ
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ২৩৩)
কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (০২ মে) ভোররাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ দুটি বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে ধর্মদাহ বিওপির একটি টহল দল ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১০ বোতল ভারতীয় মদ এবং ১,৫৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।

একই দিনে ভোররাত সাড়ে ৩টায় বিলগাথুয়া বিওপির টহল দল বিলগাথুয়া মাঠ এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ, ৪ বোতল ফেন্সিডিল এবং ৭৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭১ হাজার ৬০০ টাকা।

দুটি অভিযানে উদ্ধারকৃত মাদক ও ওষুধের সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৭ লাখ ৫১ হাজার ৬০০ টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft