বৃহস্পতিবার ২১ মে ২০২৬
সুন্দরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি-সম্পাদকের পদত্যাগ
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ৯০)
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১নং বামনডাঙ্গা ইউনিয়ন শাখার ৬নং ওয়ার্ড কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম ও সেক্রেটারি মো. মমিনুল ইসলাম  পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২ মে) সকালে বামনডাঙ্গা ইউনিয়নের হলমোড় কালিতলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা দলের পদ পদবী থেকে পদত্যাগের ঘোষণা দেন।

ঘোষণা পত্রে তারা বলেন, আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৬ নং ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বর্তমানে আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও ব্যবসায়ীক কাজে ব্যস্ত থাকার কারণে উক্ত পদে থাকা সম্ভব হচ্ছে না। তাই আমরা স্বেচ্ছায় ও নিজ জ্ঞানে দলের সকল পদ থেকে পদত্যাগ করলাম ও ঘোষণাপত্রে স্বাক্ষর করলাম।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft