জামালপুরের ইসলামপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় এমপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।
শুক্রবার (১ মে) সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভায় উপজেলার সমস্যা এবং সম্ভাবনা আগামী দিনের করণীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। তিনি সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তুল ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
প্রেসক্লাব সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান,সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল,নাজিম হোসেন নোমান, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাহিদা সাফিজ বিন্তি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সহঃ সদস্য আলমাস হোসেন আওয়ালসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
কর্মরত সাংবাদিক ছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস