শনিবার ২৭ জুন ২০২৬
লক্ষ্মীপুরে মুরগির দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের মানববন্ধন
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ১৪১)
অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে মুরগির দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। শনিবার (২ মে) সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধন করেন ব্যবসায়ীরা।  
তারা জানান, পূর্বের বছরগুলোতে অতিরিক্ত খাজনা আদায়ের চাপ থাকলেও এবার ইজারাদার প্রতি মুরগিতে অতিরিক্ত ৫ টাকা দাবি করেন। পরে ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে বণিক সমিতির মধ্যস্থতায় তা কমিয়ে ৫০ পয়সা নির্ধারণ করা হয়। তবে সরবরাহকারী ব্যাপারীরা এই অতিরিক্ত ৫০ পয়সা খাজনা দিতে অপারগতা প্রকাশ করায় গত তিনদিন ধরে মুরগির দোকান বন্ধ রয়েছে।

তারা অভিযোগ করেন, দোকান বন্ধ থাকার পরও পৌরসভার পক্ষ থেকে কোনো সমাধান বা দোকান খোলার উদ্যোগ নেওয়া হয়নি। এতে তারা সড়কে নেমে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন। ব্যবসায়ীদের দাবি, অতিরিক্ত ৫০ পয়সা খাজনা বাতিল করে দ্রুত দোকান চালুর পরিবেশ নিশ্চিত করতে হবে।

লক্ষ্মীপুর পৌর মুরগী ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাকিব আল হাসান, সিনিয়র সহসভাপতি কাজী ওসমান,উপদেষ্টা আবদুল আজিজ, নুর মোহাম্মদ ভুলু প্রমুখ।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft