সোমবার ৪ মে ২০২৬
গৌরীপুরে ছাত্রদল নেতা মনিরুজ্জামান মানিকের ওপর দুর্বৃত্তদের হামলা
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৪:৪৭ পিএম  আপডেট: ০২.০৫.২০২৬ ৫:১৩ পিএম  (ভিজিট : ৫২)
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও জুলাইযোদ্ধা মনিরুজ্জামান মানিক। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। রাত ১০টার দিকে দুর্বৃত্তরা তার ওপর এ হামলা চালায়।  

জুলাইযোদ্ধা বাহালুল মুনশী জানান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকের মাথায় এলোপাতাড়ি ভাবে আঘাত করা হয়েছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছেন। জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে। 

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft