বুধবার ২৪ জুন ২০২৬
আজ পটুয়াখালী জেলা বার নির্বাচন: মুখোমুখি বিএনপি-জামায়াত প্যানেল
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:৪১ এএম   (ভিজিট : ৩৫৭)
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির এক বছর মেয়াদি (২০২৬-২০২৭) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, যা ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসাহ ও প্রতিযোগিতামূলক পরিবেশ বিরাজ করছে।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদের মধ্যে ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। দুটি প্যানেল থেকে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে লাইব্রেরি সম্পাদক পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট মনিরুল ইসলাম (৪) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদগুলোতে সভাপতি পদে অ্যাডভোকেট মো. মজিবুর রহমান (বিএনপি) এবং অ্যাডভোকেট আলহাজ মো. নাজমুল আহসান (জামায়াত) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদুর রহমান (জামায়াত) ও অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (বিএনপি), সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মহিউদ্দিন (জামায়াত) ও অ্যাডভোকেট মো. আরিফ হোসেন (বিএনপি) প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—অ্যাডভোকেট মো. ওমর ফারুক ও অ্যাডভোকেট মো. আনোয়ার হোসাইন (জামায়াত) এবং অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম সোহাগ ও অ্যাডভোকেট মো. মুজিবুল হক বিশ্বাস রানা (বিএনপি)। 

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আবু সাঈদ খান (জামায়াত) এবং অ্যাডভোকেট মো. মাইনুল ইসলাম রুবেল (বিএনপি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম পাটোয়ারী (জামায়াত), অ্যাডভোকেট মারিয়াম আহমেদ (বিএনপি) এবং অ্যাডভোকেট মো. এনামুল হক রাসেল (বিএনপি)।

আইনজীবী সমিতির মোট ভোটার সংখ্যা ৫২০ জন। সমিতি ভবনের দ্বিতীয় তলায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম। কমিটির সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আবুল কাসেম খান ও অ্যাডভোকেট মো. সাইদুর রহমান।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft