বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:২৩ এএম  আপডেট: ৩০.০৪.২০২৬ ১২:৪৭ এএম  (ভিজিট : ১২৩)
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে শৃঙ্খলা ও রীতি মানার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্য চলাকালে অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এ সময় তিনি প্রথম সারিতে নিজের আসনে না বসে দুই সারি পেছনে বসেন। আইনমন্ত্রীর বক্তব্য শেষ হলে প্রধানমন্ত্রী নিজের আসনে গিয়ে বসেন। 

সংসদের রীতি অনুযায়ী, কোনো সদস্যের বক্তব্য চলাকালে তার সামনে দিয়ে যাওয়া শৃঙ্খলাবিরোধী। প্রধানমন্ত্রী সেই রীতি অনুসরণ করেন। সংসদ আইনের প্রতি সম্মান দেখিয়ে প্রধানমন্ত্রীর শৃঙ্খলা মানার দৃশ্য সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের মুগ্ধ করেছে। অধিবেশনের এই পর্বে দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রধানমন্ত্রীর এই শৃঙ্খলা মানার ভূয়সী প্রশংসা করেন।

আজকালের খবর/একে









Advertisement
সর্বশেষ সংবাদ
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অবৈধ: অ্যামনেস্টি
কক্সবাজারে আবাসিক হোটেলে মিললো অর্ধগলিত মরদেহ
চট্টগ্রামের জলাবদ্ধ এলাকা পরিদর্শন স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন
মিজানুর রহমানের ‘সার্টিফায়েড প্রফেশনালস ইন এসএমই ফাইন্যান্সিং’ডিগ্রি লাভ
ওপেক ছাড়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft