বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:৫৮ পিএম   (ভিজিট : ৯৬)
জাতীয় সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট বরাদ্দ ধরা হয়েছে ২২৬ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে পরিচালন খাতে ২২৬ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ২০ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়, যার মোট পরিমাণ ২৯০ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এছাড়া বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বিশেষ আমন্ত্রণে চিফ হুইপ নূরুল ইসলাম মণি বৈঠকে যোগ দেন।

বৈঠকের শুরুতে ৩৬তম কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। সংসদ সচিবালয়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতিও আলোচনায় স্থান পায়।

বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আজকালের খবর/একে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের পাসপোর্টে ট্রাম্পের ছবি
উগান্ডায় বাংলাদেশিসহ ২৩১ জন বিদেশি আটক
হরমুজ প্রণালীর ওপর কখনোই নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন
মিজানুর রহমানের ‘সার্টিফায়েড প্রফেশনালস ইন এসএমই ফাইন্যান্সিং’ডিগ্রি লাভ
ওপেক ছাড়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft