বুধবার ২৯ এপ্রিল ২০২৬
অধিবেশন চলাকালে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ১৩২)
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ রবিউল বাশারের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে প্রধানমন্ত্রী তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

দুপুরে জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার। পরে অন্যান্য এমপি এবং সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে লবিতে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এরপর জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ এমপি রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনাও দেন তিনি।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
বন্যায় মৌলভীবাজারে হাজারো মানুষ পানিবন্দি
গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন
মিজানুর রহমানের ‘সার্টিফায়েড প্রফেশনালস ইন এসএমই ফাইন্যান্সিং’ডিগ্রি লাভ
ওপেক ছাড়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft